বাঙলা অ্যান্ড্রয়েড

ফোনেই সবচেয়ে বেশি ঝুঁকি।

ফিশিং লিংক আসে মেসেজে, খোলা হয় ফোনে। বাঙলা অ্যান্ড্রয়েড একটি নেটিভ ব্রাউজার — ডেস্কটপের লকডাউন, অভিভাবক পিন ও এনক্রিপ্টেড DNS ফোনেও একইভাবে কাজ করে।

APK নামান কী আছে

সংস্করণ ০.১.০ · অ্যান্ড্রয়েড ৮.০ বা নতুন · বিনামূল্যে


কী আছে

নিরাপত্তা আগে, বরাবরের মতোই।

ব্রাউজার-স্তরের লকডাউন

অনুমোদিত তালিকার বাইরে কিছুই খোলে না। data: ধরনের ফাঁকফোকরও বন্ধ।

অভিভাবক পিন

পিন ছাড়া লকডাউন বা তালিকা বদলানো যায় না।

এনক্রিপ্টেড DNS

DoH — কোন সাইটে যাচ্ছেন তা নেটওয়ার্কে খোলা থাকে না।

ক্লাউড সিঙ্ক

ডেস্কটপের সঙ্গে একই এনক্রিপশন, বাইট-মিল।

ওয়ালেট

জাতীয় ওয়ালেট থেকে সেবা কেনা ও হিসাব দেখা।

ফিড ও অ্যাকাউন্ট

ইমেইল-OTP দিয়ে সাইন-ইন, পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নেই।

গেম, টুল ও শিক্ষা ডেস্কটপেই থাকে। ফোনের অ্যাপটি ইচ্ছে করেই ছোট ও ব্রাউজার-কেন্দ্রিক।

ইনস্টল

তিন ধাপ।

০১

APK নামান

নিচের বোতামে চাপ দিন। ফাইলটি Downloads ফোল্ডারে যাবে।

০২

অনুমতি দিন

অ্যান্ড্রয়েড অচেনা উৎস থেকে ইনস্টলের অনুমতি চাইবে — একবার দিলেই হবে।

০৩

খুলুন

প্রথমবারেই লকডাউন ও পিন সেট করে নিন।

APK নামান