বাঙলা ফন্টস
ওয়েবে বাংলা প্রায়ই ভাঙে — যুক্তাক্ষর আলাদা হয়ে যায়, রেফ বসে ভুল জায়গায়, মোটা ওজনে ফন্ট বদলে যায়। বাঙলা ফন্টস সেই সমস্যাগুলো ধরে ধরে ঠিক করা একটি সম্পূর্ণ পরিবার।
৫টি লিপি · ৯টি ওজন · WOFF2 · WOFF · TTF · বিনামূল্যে
নমুনা
এই পাতার প্রতিটি অক্ষরও এই ফন্টেই লেখা।
যুক্তাক্ষর
GSUB টেবিলে যুক্তাক্ষরগুলো সরাসরি বসানো, তাই রেন্ডারার যা-ই হোক ফল একই।
ব্যবহার
zip নামিয়ে fonts/ ফোল্ডার কপি করুন, তারপর একটি লাইন যোগ করুন।
<link rel="stylesheet" href="/fonts/bangla.css">
ফন্ট নিজের সার্ভার থেকেই আসে — বাইরের কোনো ফন্ট সেবায় অনুরোধ যায় না, তাই পাঠকের আইপিও কোথাও পৌঁছায় না।